শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

সিলেটের ডিসি ও কোম্পানীগঞ্জের ইউএনও বদলি সাদাপাথর লুটপাটের ঘটনায়

স্টাফ রিপোর্টার / ২১৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

11

সিলেট বুলেটিন ডেস্ক :

সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটের ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়েছে। সোমবার সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ইউএনওকে বদলীর এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে আজিজুন্নাহারকে কোম্পানীগঞ্জ থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে, আর সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জে পদায়ন করা হয়েছে।

আজিজুন্নাহার চলতি বছরের ১৪ জানুয়ারি কোম্পানীগঞ্জের ইউএনও হিসেবে যোগদান করেন। সে সময় থেকে ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে পাথর লুটপাট শুরু হয়।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তাঁর জায়গায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) মো. সারওয়ার আলমকে দায়িত্ব দেওয়া হয়। তিনি একসময় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। প্রজ্ঞাপনে এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এক মাসের মাথায় ১২ সেপ্টেম্বর শের মাহবুব মুরাদকে জেলা প্রশাসকের দায়িত্ব দিয়ে সিলেটে পাঠানো হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ