শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

জামালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার / ২৮১ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ প্রতিনিধি::

অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস এর আয়োজনে র‍্যালি বের করে সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুশফিকীন নূর।
উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালায় বক্তব্য রাখেন,সাবেক উপসচিব মোঃ রইছ উদ্দিন,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগার আলী, শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার,কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, নির্বাচন অফিসার আব্দুস সালাম, আনসার ভিডিপির কর্মকর্তা জাহাঙ্গীর, শিক্ষক আলী আমজাদ, মৎসজীবি মহিবুর রহমান প্রমুখ।

সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মৎসজীবী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রাণ ও প্রকৃতির সঙ্গে মাছের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। পুষ্টি, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁরা বলেন, একসময় বিল-হাওর ও নদী-খালে প্রচুর দেশি মাছ পাওয়া যেত, কিন্তু অবৈধ জাল ব্যবহার, অতিরিক্ত মাছ ধরা ও জলাশয় ভরাটের কারণে দেশি প্রজাতির মাছ হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় অভয়াশ্রম সৃষ্টি, প্রজনন সময়ে মাছ ধরা বন্ধ রাখা ও উন্নত পদ্ধতিতে মাছ চাষের বিকল্প নেই। বক্তারা আরো বলেন, সরকার মাছের উৎপাদন বৃদ্ধিতে প্রশিক্ষণ, প্রণোদনা ও পোনা সরবরাহ করছে। সবাই সচেতন হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ মাছের ভান্ডার নিশ্চিত করা সম্ভব হবে। আলোচনা সভা শেষে মাছের পোণা অবমুক্ত করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ