শিরোনাম
গোয়াইনঘাটে বিএনপি নেতা তৈয়বুর ও কাওসার এর নেতৃত্বে চেঙ্গেরখাল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি

স্টাফ রিপোর্টার / ৩৩০ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারদেশের ন্যায় সুনামগঞ্জের ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৮ আগস্ট) দুপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি র‍্যালী ছাতক উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ তরিকুল ইসলাম।

দোয়ারা বাজার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও অতিরিক্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা ছাতক তুষার কান্তি বর্মন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা মিলন মিয়া, সহকারী শিক্ষা অফিসার সুবাস চন্দ্র দাস, লীফ ও মৎস্য চাষি শাহ মোঃ মুজিবুর রহমান, ও সাংবাদিক আমিনুল ইসলাম আজির, সেলিম মাহবুব, সাকির আমিন, অফিস সহকারী ও কাম মুদ্রাক্ষরিক শামিম মিয়া প্রমুখ। আলোচনা সভার পর বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৩ জন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন এলাকার মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।
এরআগে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়৷ পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফিজ কুতুব উদ্দিন।


এই ক্যাটাগরির আরো সংবাদ