শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র-গোলাবারুদ সহ আটক এক

স্টাফ রিপোর্টার / ১৫৪ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

মোঃ মোকতাদের হোসেন,খাগড়াছড়িঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি ও শান্তিনগর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার হয়েছে। এ সময় একজন সন্ত্রাসীকে আটক করা হয় এবং আরেক শীর্ষ সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়।

সেনাবাহিনী জানায়, শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৬টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের নেতৃত্বে মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় সন্ত্রাসী ইসমাইল হোসেনকে ২টি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যে খাগড়াছড়ির শান্তিনগর এলাকায় শীর্ষ সন্ত্রাসী কংচাই মারমাকে গ্রেফতারের জন্য আরেকটি অভিযান পরিচালিত হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কংচাই মারমা একটি তিনতলা ভবনের ছাদ থেকে গুলি ছোড়ে। পালানোর চেষ্টা ব্যর্থ হলে সে ছাদ থেকে লাফ দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ছাদ থেকে লাফ দেওয়ার আঘাতেই তার মৃত্যু হয়েছে।

ঘটনাস্থল থেকে ১টি ৯ মিমি পিস্তল, ৫টি এলজি, ২১ রাউন্ড কার্টিজ ও ১৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। সেনাবাহিনী জানায়, নিহত কংচাই মারমা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও একাধিক অপহরণের সাথে জড়িত ছিল। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাস দমন অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ