শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

নির্বাচন বানচাল করে তামাবিল স্থলবন্দরের অঘোষিত সম্রাট শাহপরাণ”

স্টাফ রিপোর্টার / ১৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

2

স্টাফ রিপোর্টার:

সিলেটের সর্ববৃহৎ স্থলবন্দর তামাবিল স্থলবন্দরের ব্যবসায়ীদের সংগঠন তামাবিল আমদানিকারক গ্রুপের নির্বাচন হওয়ার কথা ১৪ আগস্ট। তবে নির্বাচন বানচাল করে তামাবিল স্থলবন্দরের একক ক্ষমতা বিস্তার করতে চাইছেন বালি- পাথর লুটের দায়ে বিএনপি থেকে বহিস্কৃত রফিকুল ইসলাম শাহপরাণ।

অভিযোগ উঠেছে , ফ্যাসিস্ট শেখ হাসিনার এমপি শফিউল আলম নাদেলের আস্থাভাজন রাসেলসহ আ.লী ও বিএনপির কতিপয় লোকদের নিয়ে ১৩ আগস্ট রাতে মিটিং করে নির্বাচন না করে আ.লীগ কায়দায় নিজেকে সভাপতি ঘোষনা করেছেন।

ফলে ব্যবসায়ীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে । এ য়ে সংঘাত সৃস্টি হতে পারে।

৫ আগস্টের পটপরিবর্তণের পর তিনি সীমান্তবর্তী এলাকয়ে ত্রাসের রাজত্ব সৃস্টি করেছেন। বালি-পাথর লুটপাট ও তামাবিল পোর্টের দখল নেন। পরে জাফলং সহ সীমান্তবর্তী এলাকায় দল বিরোধী কর্মকান্ডের কারণে তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপির কেন্দ্রীয় কমিটি।

দলের শাস্তি খড়গের পর আরোও বেপরোয়া হয়ে উঠেন রফিকুল ইসলাম শাহপরাণ। পরে পরিবেশ বিধ্বংসী কাজ করায় পরিবেশ অধিদপ্তর বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করে। মামলার পরও থেমে থাকেননি তিনি চালিয়েছেন ধ্বংসযজ্ঞ, করেছেন পরিবেশ বিনষ্ট, কামেয়েছেন কাড়ি কাড়ি টাকা। এভাবে তার তান্ডলীলা সীমান্ত এলাকায় চলছে ।

এবার আবারও আলোচনায় উঠে এসেছেন তামাবিল স্থলবন্দরের নির্বাচনকে ঘিরে।
নির্বাচন না দিয়ে তিনি নিজেকে পোর্টের সভাপতি দাবি করছেন। এবং নির্বাচন লাগবে না বলে ব্যবসায়ীদের বলেছেন।

একাধিক ব্যবসায়ী বলেন, আমরা নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব চায় উনি তো আ.লীগের সময় মন্ত্রী ইমরানের কাছের লোক ছিলেন। এখন নাদেলের আস্থাভাজন রাসেলকে নিয়ে আ.লীগ পূর্ণবাসন করতে চাইছেন। কারণ এ বর্ডার দিয়ে রাসেল এমপি নাদেলসহ একাদিক নেতকের্মীকে পারাপারের ব্যবস্থা করেছে । তাই সিন্ডিকেট হয়ে এ কাজ করছেন শাহপরাণ ও রাসেল।

বিএনপির একাধিক কর্মী জানান, তিনি বলেন (শাহপরাণ) বিএনপি আমাকে বহিষ্কার করেছে এখন বিএনপির কোন অধিকার নেই আমাকে কিছু বলার।

তারা আরোও বলেন উনার মতো কতিপয় নেতার কারণে সিলেট ৪ আসনে বিএনপির প্রতি বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে । ফলে বিএনপি সামনে নির্বাচনে বিপর্যয় হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

এ ব্যাপারে রফিকুল ইসলাম শাহপরান বলেন, এসকল অভিযোগ মিথ্যা ও বানোয়ট। এবং রাসেলের সাথে আমার কোন সম্পর্ক নেই।


এই ক্যাটাগরির আরো সংবাদ