শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

মানিকগঞ্জে পদ্মার চড়ে ভূমি দস্যুর দাপট — ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার।

স্টাফ রিপোর্টার / ৬৩৩ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

মোহাম্মদ আলী,স্টাফ রির্পোর্টার।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের পদ্মার চর এখন অসহায় মানুষের হাহাকার আর ভূমি দস্যুর দাপটের মিশ্র চিত্র। পদ্মার ভয়াবহ ভাঙনে ভিটেমাটি হারিয়ে শতাধিক পরিবার আজ ভূমিহীন। নদীগর্ভে বিলীন হয়েছে তাদের স্বপ্নের বাড়িঘর, জমি আর জীবিকা।
স্থানীয় সূত্রে জানা যায়, লেসরাগঞ্জ ইউনিয়নের নটাখোলা মৌজায় প্রায় ১০০ শতক সরকারি খাস জমি রয়েছে। এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য মোতালেব হোসেন দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন, এই জমিতে বাজার ও বসতবাড়ি গড়ে তুলতে যেন ভূমিহীনদের সুযোগ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকেও প্রাথমিকভাবে সরকারি ওই জমিতে বাজার স্থাপন ও ভূমিহীন পরিবারগুলোর জন্য বসতঘর নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছিল।
তবে স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী ভূমি দস্যু এই সরকারি জমি দখলের চেষ্টা করছে। ফলে অসহায় পদ্মার চরবাসী আবারও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। ভূমিহীন মানুষের দাবি, অবিলম্বে দখলদারদের হাত থেকে জমি রক্ষা করে তাদের বসবাসের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হোক।
এলাকাবাসীর একটাই আর্জি— “আমরা চাই মাথা গোঁজার ঠাঁই, নদী ভাঙনে হারানো জীবনের নতুন শুরু।”


এই ক্যাটাগরির আরো সংবাদ