শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার / ৩৫৬ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে ভৈরব সাংবাদিক সমাজের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত। সমাবেশে স্থানীয়সহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক দম্পত্তি সাগর-রুনিসহ এই পর্যন্ত দেশে দুর্বৃত্তদের হাতে নিহত কোনো সাংবাদিক হত্যার বিচার হয়নি। আর এইজন্য দেশের বিভিন্ন স্থানে অবলীলায় সাংবাদিকরা হত্যাসহ নির্যাতনের শিকার হচ্ছেন। রাষ্ট্রযন্ত্র সংবিধানে স্বীকৃত চতুর্থস্তম্ভে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা বিধানে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন তাজুল ইসলাম তাজভৈরবী, আসাদুজ্জামান ফারুক, সোহেলুর রহমান, সুমন মোল্লা, তুহিন মোল্লা, এম.আর সোহেল সেন, আলাল উদ্দিন, দিদার হোসেন পিন্টু, ডা. লতিফ, আক্তারুজ্জামান, নজরুল ইসলাম রিপন, এমএ হালিম, হাজী সজীব, সোহানুর রহমান,মোঃ ছাবির উদ্দিন রাজু প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ