শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

আগামী নির্বচনের জন্য বিএনপি প্রস্তুত – নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে- আফরোজা খানম রিতা।

স্টাফ রিপোর্টার / ৪৩৭ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

16

মোহাম্মদ আলী,স্টাফ রির্পোর্টার:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেন, শহীদ সাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা শোকার্ত পরিবারকে সান্তনা দিতে না, তার মা-বাবাকে শ্রদ্ধা জানাতে এসেছি।
তারা দেশের জন্য তাদের সন্তানকে উৎসর্গ করেছে।
শুক্রবার (৮ আগষ্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জুলাই আন্দোলনের শহীদ আফিকুল ইসলাম সাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালে তিনি এ কথা বলেন।

তিনি সাংবাদিকদের জানান, ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার নির্বিচারে জুলাই আন্দোলনের ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে। তারা ভেবেছিল শত-শত লাশ ফেলে তারা ক্ষমতার উপর টিকে থাকবে। দেশের অকুতোভয় ছাত্র-জনতা যেই আত্মত্যাগ করেছে সেই সকল শহীদ পরিবারের দায়িত্ব আমাদের নিতে হবে।

তিনি আরো বলেন, মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসন পূর্বের ন্যায় চারটিতে উন্নীত করনের জন্য আমাদের প্রচেষ্টা চলমান। পূর্বের ন্যায় আসন বাড়লে নদীবেষ্টিত জেলার মানুষেরা গুরুত্ব পাবে। আমরা দলীয় ফোরাম এবং নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। এটা হলে আমরা মানিকগঞ্জবাসী উপকৃত হব।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, আহবায়ক কমিটির সদস্য আ. তা. ম. জহির আলম খান লদি, গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ