শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন

মধুপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

11

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে উপজেলার শিক্ষকবৃন্দ, ধর্মীয় ও কমিউনিটি লিডারগনের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার (৬ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায়নকনফারেন্স রুমে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া।

এ সময় উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা একাডেমিক সুপার ভাইজার মহি উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল আলীম, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক শেখ খায়রুল হক শিমুল সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, মসজিদের খতিব, ইমাম, সাংবাদিক ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।

হাসপাতাল প্রধান ডাঃ সাইদুর রহমান জানান, ৯ মাস থেকে ১৫ বছরের ছেলে মেয়েদের অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে এ টিকা গ্রহন করতে পারবেন। তিনি আরও জানান, রেজিষ্ট্রেশন কার্ড ছাড়াও এ টিকা গ্রহন করা যাবে তবে সেক্ষেত্রে পরবর্তীতে অন্যান্য টিকা গ্রহন থেকে তিনি বঞ্চিত হবেন বলে তিনি জানান।
ওরিয়েন্টেশন সভায় টিকা গ্রহনকারী কিভাবে সহজেই রেজিষ্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২৫ বাস্তবায়নের লক্ষে বিভিন্ন দিক উল্লেখ করে টিকা গ্রহন কারীদের রেজিষ্ট্রেশন করা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যাতে করে সকল টিকা গ্রহনকারী সহজেই টিকা গ্রহনের জন্য রেজিষ্ট্রেশন করতে পারে। রেজিষ্ট্রেশনের ব্যাপারে সরকারি সহযোগিতা পেলে টিকা গ্রহনকারীরা সহজেই টিকা দেওয়ার রেজিষ্ট্রেশন করতে পারবে বলে আলোচনায় উঠে আসে।
টিসিভির লক্ষ মাত্রা অনুযায়ী মোট ৮১৯৫৭ জনকে এ টিকা প্রদান করা হবে বলে জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাইদুর রহমান। এসময় ভিডিও প্রামাণ্য চিত্রের মাধ্যমে কি ভাবে রেজিষ্ট্রেশন করতে পারবে তা ভিডিও প্রামাণ্য চিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ডাঃ মোঃ নাজমুল হুদা।


এই ক্যাটাগরির আরো সংবাদ