শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২৬৪ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তরিকুল ইসলাম। উপজেলা প্রকৌশলী র‌ফিকুল ইসলাম পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ছাতক-দোয়ারাবাজার সুনামগঞ্জ ৫ আস‌নের প্রাথী মাওলানা আব্দুস সালাম আল মাদানি, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সুয়েব আহমদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, সদস্য আব্দুর রহমান, পৌর বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, পৌর জামায়াতে ইসলামীর আমীর ইন্জিনিয়ার নোমান আহমদ, সুনামগঞ্জ জেলা বাংলাদেশ খেলাফত মজলিস’র সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, এনসিপি নেতা এহসানুল মাহবুব জুবায়ের, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম।

এ-সময় উপস্থিত ছিলেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সাংবাদিক আনোয়ার হোসেন রনি, সেলিম মাহবুব, আরিফুর রহমান মানিক, সুজন তালুকদার, তানভীর আহমদ জাকির, মাওলানা আব্দুল কাদির, ছাতক নৌ পুলিশের এসআই অপু, পৌর সভার কর আদায়কারি জামাল উদ্দিন, সাদেক আহমেদ।

সভায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

বক্তারা ব‌লেন, জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব এবং এর পটভূমি তুলে ধরা হয়। এই দিনটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য অধ্যায়।

ছাত্র জনতার বিজয় ও শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং আগামী প্রজন্মকে গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। সভা শেষে শহীদদের স্মরণে ও দোয়া মাহফিল পরিচালনা করেন অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানি।


এই ক্যাটাগরির আরো সংবাদ