শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের নেতৃত্বে শান্তিগঞ্জে তৃণমূলের জাগরণ

স্টাফ রিপোর্টার / ২৬২ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

2

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জ-০৩ (শান্তিগঞ্জ–জগন্নাথপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি-বসিয়াখাউরী হাফিজিয়া মাদ্রাসা মাঠে শুক্রবার (১ আগস্ট) বিকেল ৪টায় জয়সিদ্ধি ও বসিয়াখাউরী এলাকার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়সিদ্ধি গ্রামের প্রবীণ মুরব্বী মোঃ ইলিয়াস মিয়া এবং সঞ্চালনা করেন জেলা যুবদল নেতা মোফাসির আহমদ রিয়াদ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, “জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় মাঠে ছিল, আছে এবং থাকবে। তৃণমূল নেতাকর্মীরা দলের প্রাণ, তাদের ঐক্য ও শক্তিই আগামী দিনের আন্দোলনের ভিত্তি।”

গণসংযোগে আরও বক্তব্য রাখেন—
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সলিব নুর বাচ্চু,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ,
উপজেলা বিএনপি নেতা মোঃ জমিল মিয়া,
জয়সিদ্ধি গ্রামের মোঃ তুরন মিয়া,
সিলেট জেলা জাসাসের আহ্বায়ক নাজমুল ইসলাম,
এয়ারপোর্ট থানা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক শাহানুর মিয়া,
বসিয়াখাউরী গ্রামের আব্দুস শহীদ
বড়মোহা গ্রামের মখলিছুর রহমান,
জয়সিদ্ধি গ্রামের মোঃ ধন মিয়া, মোঃ আশ্রব আলী, মোঃ আব্দুস শহীদ এবং মোঃ জিতু মিয়া।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন:
উপজেলা বিএনপি নেতা মোঃ ফারুক আহমেদ, মোঃ আব্দুল লতিফ, মোঃ ফখরুজ্জামান,
সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুরশেদ আহমদ হৃদয়,
উপজেলা ছাত্রদল নেতা নাইমুর রহমান রেজুয়ান, তাকিন মিয়া, জিসান মিয়া, নাঈম আহমদ, আলম, মিনহাজ, জাহেদ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা ব্যারিস্টার আনোয়ার হোসেনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনার দাবি জানান এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ