শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্ত দুটি স্পটে বিজিবি”র পৃথক অভিযানে ৩০ লাখ টাকার উপরে ভারতীয় অবৈধ গরু আটক

স্টাফ রিপোর্টার / ১৭৯ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বিরেন্দ্রনগর বিওপির সীমান্ত পিলারের ১১৯২/৩ এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াছড়া নামক স্থান হতে মালিকবিহীন একটি স্ট্রীলবডি ইজ্ঞিন চালিত নৌকাসহ ১৮টি ভারতীয় অবৈধ গরু আটক করা হয়েছে।

আজ শনিবার ভোরে বিরেন্দ্র নগর বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্য পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়াছড়া নামক স্থানে অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় গরু আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্যে ২০ লাখ চল্লিশ হাজার টাকা।

অপরদিকে একই সময়ে পৃথকভাবে জেলার দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের বাশঁতলা বিওপি কর্তৃক ইসলামপুর নামক স্থানে অভিযান চালিয়ে আরো ১৪টি ভারতীয় অবৈধ গরু বআটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্যে ৯ লাখ ৮০ হাজার টাকা। এনিয়ে পৃথক দুটি অভিযানে আটককৃত মোট ৩২টি গরুর বাজার মূল্যে ৩০ লাখ ২০ হাজার টাকা।

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির বিজিবি”র পৃথক দুটি অভিযানে একটি স্ট্রীলবডি নৌকাসহ ৩০ লাখ টাকার উপরে ভারতীয় গরু আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিজিবি”র উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুনামগঞ্জ জেলার ৯০ কিলোঃ সীমান্ত এলাকাজুড়ে ১৯টি বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাকারবারীদের যেকোন ধরনের অতৎপরতা রোধে টহল জোরদার রয়েছে। আটককৃত স্ট্রীলবডি নৌকাসহ ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা আটককৃত গরু সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমাদের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। ##


এই ক্যাটাগরির আরো সংবাদ