শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলন উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার / ১৯৯ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলন উপজেলা শাখার নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১লা আগষ্ট) বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টস্থ জ্যোতি ম্যানশনের অস্থায়ী কার্যালয়ে এক সভায় এ আহবায়ক কমিটি গঠন করা হয়। সুনামগঞ্জ জেলা হাওর ও নদী রক্ষা আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম মজনু’র সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সুহেল আলম’র পরিচালনায় সাংগঠনিক বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ওবায়দুল হক মিলন, মোঃ ওবায়দুল মুন্সী, সদস্য মোঃ দবির মিয়া, আহমদ উসমান। এসময় উপস্থিত সকলের আলোচনা ও সন্মতিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় প্রতিনিধি আব্দুল্লা আল মামুন, মোঃ জায়েনুল মিয়া, ইমাম হাসান, মোঃ আখলাকুল ইসলাম, দিলোয়ার আহমদ জয় সহ ৭ সদস্য বিশিষ্ট কাউন্সিল গঠন করা হয়। উক্ত নির্বাচন কাউন্সিলের ঐক্যমতে দিলোয়ার হোসেন-কে আহবায়ক ও উজ্জীবক সুজন তালুকদার কে সদস্য সচিব এবং আব্দুর রহমান, হাবিবুর রহমান নাসির, তোফায়েল খান বিপন-কে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি তিন মাসের জন্য গঠন করা হয়। ৩ মাসের মধ্যে এ আহবায়ক কমিটির মাধ্যমে ছাতক উপজেলা হাওর ও নদী রক্ষা আন্দোলনের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, সমাজ কর্মী আব্দুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুণ সংগঠক রাজিকুল ইসলাম।


এই ক্যাটাগরির আরো সংবাদ