শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

ছাতকের নোয়ারাই ইউনিয়নে বীট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার / ১৭৩ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

3

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকের নোয়ারাই ইউনিয়নে বীট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের লক্ষিবাউর বাজার মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়।

লক্ষিবাউর বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য সাদিক মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন তালুকদারের পরিচালনায়
অনুষ্ঠিত বীট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল মোঃ আব্দুল কাদের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, ছাতক পৌর বিএনপির আহবায়ক সামছুর রহমান সামছু, নোয়ারাই ইউনিয়ন বিএনপির আহবায়ক, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমতিয়াজ আলী, নোয়ারাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছাতক থানার সাব ইন্সপেক্টর (নোয়ারাই বীট ) মোঃ সিকান্দার আলী, এ এস আই (নোয়ারাই বীট) মোহাম্মদ শওকত আলী।

বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য উপজেলা কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন তালুকদার, ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুন নুর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হিফজুর রহমান মামুন, কৃষক দলের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, নোয়ারাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম, যুবদল নেতা ইঞ্জিনিয়ার সুহেল মিয়া প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন লক্ষিবাউর মাদ্রাসার সুপার মাওলানা জুয়েল আহমদ জামিল।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল খায়ের, ফারুক আহমেদ, স্থানীয় মকতই মিয়া, হানিফ আলী, মোঃ আনোয়ার, মোঃ হরুপ আলী, নুরুল আমিন, হাবিবুর রহমান, মোঃ মদরিছ আলী, মোঃ মখন আলী, জহুরুল ইসলাম, আমির আলী, আবু সালেহ মোল্লা, ইব্রাহিম আলী, উস্তার আলী, মোঃ তাহিদ মিয়া দেওয়ান আনফর রাজা চৌধুরী, গৌছ উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল কাদের বলেন, এলাকায় অপধাধ দমনে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করা প্রয়োজন। জুয়া খেলা, মাদক সেবন-বিক্রি, চাঁদাবাজি, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালান রোধ করতে আমরা পুলিশের পক্ষ থেকে সকল নাগরিকদের সহযোগিতা কামনা করছি। আপনাদের তথ্য ও সহযোগিতায় ইউনিয়নে সকল প্রকার অপরাধ দমন করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ