শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সনের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার / ২৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ:

ছাতকের হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সনের এসএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীরা এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হল রুমে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি মোঃ সালেহ আহমদ তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষক ইকবাল হোসেন’র পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অ.দা) ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আইনুল ইসলাম ভূঁঞা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি রাকিবুর রহমান, বিশেষ অতিথি ছাতক থানার এসআই সিকান্দার আলী। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নোয়ারাই ইউনিয়নের সদস্য ফারুক আহমদ, আবুল খয়ের, ছাদিক মিয়া প্রমুখ। ,

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও সাবেক মেম্বার মনির উদ্দিন, বিদ্যালয়ের ভুমি দাতা সদস্য আব্দুল আহাদ, মোঃজহুর আলী, জমিরুল ইসলাম এবং অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন কাবির মিয়া, আমজাদ আলী, আজাদুর রহমান, জাবেদ আহমদ সহ বিদ্যালয়ের সহকারি শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ। বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি রাকিবুর রহমানের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ