শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

ছাতকে পাইগাঁও হাইস্কুল প্রধান শিক্ষকের সাময়িক বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

স্টাফ রিপোর্টার / ২৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনা-কে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশের কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনার দায়ের করা একটি রিটের শুনানি শেষে বুধবার ৩০ জুলাই হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মোহাম্মদ হামিদুল রহমান সমন্বয়ে গাঠিত ডিভিশন বেঞ্চ আবেদনকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনা-কে বরখাস্তের আদেশের কার্যকারিতা ৬ (ছয়) মাসের জন্য স্থগিত করেন।

পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনা পিতাঃ মোহাম্মদ হাবিব উদ্দিন, গ্রামঃ নিজগাবি, উপজেলা ধর্মপাশা, জেলা সুনামগঞ্জ এর পক্ষে হাইকোর্টের আইনজীবী বিভূতি ভূষণ সরকার রিট আবেদনটি (নং১০৪৮১/২৫) হাইকোর্ট বেঞ্চে দাখিল করেন। হাইকোর্ট এ প্রেক্ষিতে বরখাস্তের আদেশ স্থগিতের নির্দেশ দিয়েছেন। এতে করে প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনা পাইগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনে আর কোন বাঁধা নেই।

বিগত ২৭.০৭.২০২৫ ইং তারিখে তাঁকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করা হলে তিনি পর দিন হাইকোর্টে উক্ত আদেশের বিপক্ষে একটি রিট আবেদন করেন। এর আগে বিগত ০৫.০২.২০২৫ ইং তারিখে প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনার বিরদ্ধে অনিয়ম দুর্নীতি সহ বিস্তর অভিযোগ এনে জাউয়া বাজার ইউনিয়নের লক্ষম সোম গ্রামের দীন মোহাম্মদ সাদিক ছাতক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দেন। এ অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে অত্রাফিসের একটি স্বারকে ১০.০২.২০২৫ ইং তারিখ ছাতক উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি প্রদান করেন। তদন্ত ও আনুষঙ্গিক কার্যক্রম শেষে গত ২৭.০৭.২০২৫ ই তারিখ মোহাম্মদ আবু হেনা-কে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দ্বীপন কুমার তালুকদারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করা হয়।

প্রতিবাদী ৫নং কর্তৃক জারীকৃত ২৭.০৭.২০২৫ তারিখের মেমো ৫.২৫.১৪০ এর মাধ্যমে আবেদনকারী-কে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িকভাবে বরখাস্তের আদেশকে চ্যালেঞ্জ করে রাস্ট্র পক্ষের ৫ জনের বিরুদ্ধে রিট আবেদন করেছেন প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনার আইনজীবী বিভূতি ভূষণ সরকার। হাইকোর্টের আদেশে প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনার সাময়িক বরখাস্ত আদেশ ৬ ছয় মাসের জন্য স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন হাইকোর্টের আইনজীবী বিভূতি ভূষণ সরকার।


এই ক্যাটাগরির আরো সংবাদ