শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে দুর্বৃত্তরা দুই হাজার পান গাছ কেটে ফেলেছেন খাসিয়া সম্প্রদায়ের

স্টাফ রিপোর্টার / ৩৬২ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

10

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাটে খাসিয়া সম্প্রদায়ের রোপিত ২টি পান সুপারির বাগানের( জুমের) বাগানের প্রায় দুই হাজার পান গাছের লতি কেটে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর পুঞ্জিতে সোমবার (২৮ জুলাই) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
অজ্ঞাত দুর্বৃত্তের ঘৃন্য এ ঘটনায় দুটি পরিবারের স্বপ্নের মৃত্যু ঘটেছে। এই ঘৃণ্য ঘটনায় বিক্ষুব্ধ গোয়াইনঘাটের পুরো খাসিয়া সম্প্রদায়।

ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে খাসিয়া সম্প্রদায়ের ২টি পান সুপারির বাগানের( জুমের) বাগানের প্রায় দুই হাজার পান গাছের লতি কেটে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্থ বাগানের এসব পানের আনুমানিক বাজার মূল্য কোটি টাকারও বেশি।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর ক্যাম্প সংলগ্ন লামাপুঞ্জি এলকায় পাশাপাশি দু’টি জুমে দুইজন জুম মালিক পান চাষ করেন। রোপিত বাগানের এসব পান গাছ থেকে বাৎসরিক কোটি টাকা আয় করার সম্ভাবনা ছিলো।

গতরাতে দুর্বৃত্তরা তাঁদের বাগানের সব লতানো পান গাছের ডাটা কেটে রেখে গেছে। নৈশ্য প্রহরীর মাধ্যমে সংবাদপ্রাপ্ত হয়ে জুমে গিয়ে এই অবস্থা দেখে আহাজারিতে ফেটে পড়েন রিসন এবং গষ্মিন ডিখার। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, দুর্বৃত্তরা আমার সব শেষ করে দিয়েছে। আমার আয়ের পথ বিনষ্ট করে দিয়ে আমাকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আমার সন্তানদের ভবিষ্যত নষ্ট করে দিয়েছে। এ ঘটনার ন্যায় বিচার চাই।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, লামাপুঞ্জি এলাকায় ২টি পান সুপারির বাগানে দুর্বৃত্তদের দ্বারা পানের গাছ কেটে ক্ষতিগ্রস্ত করার বিষয়টি জেনে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ