শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

ছাতকে পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার / ১৫১ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হেনাকে আর্থিক অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা সহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের লক্ষণসোম গ্রামের বাসিন্দা দীন মোহাম্মদ সাদিকের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২৭ জুলাই তাকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম সরকার।

জানা যায়, মোঃ আবু হেনা তার কর্মজীবনে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাতসহ নানাবিধ অভিযোগের সম্মুখীন হয়েছেন। তার বিরুদ্ধে সর্বপ্রথম ২০০৭ সালে কালারুকা ইউনিয়নের হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির টেস্ট পরীক্ষার গণিত ও ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। সে সময় তিনি ক্ষমা চেয়ে অন্যত্র বদলি হওয়ার মাধ্যমে রক্ষা পান।

পরবর্তীতে তিনি আজমত আলী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। সেখানেও অনিয়মের অভিযোগে এলাকাবাসীর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এরপর মল্লিকপুর এস.সি.এস.ডি.পি উচ্চ বিদ্যালয়ে বদলি হন, কিন্তু সেখানেও নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠে। পরে একতা উচ্চ বিদ্যালয়ে থাকাকালীন আর্থিক অনিয়মের কারণে তৎকালীন ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেলের হাতে লাঞ্ছিত হন তিনি।

সর্বশেষ জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায় মোঃ আবু হেনার বিরুদ্ধে টিউশন বাণিজ্য, বিদ্যালয়ের গাছ বিক্রি, ভুয়া এজেন্ট ও ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাত, জেলা পরিষদও স্থানীয় সাবেক সংসদ সদস্যের অনুদান আত্মসাতের অভিযোগ ওঠে।

এসব অভিযোগের ভিত্তিতে গত ৫ ফেব্রুয়ারি উপজেলার লক্ষণসোম গ্রামের বাসিন্দা দীন মোহাম্মদ সাদিক উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর গত ১০ ফেব্রুয়ারি ইউএনও মোঃ তরিকুল ইসলাম তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক মো আবু হেনাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে বরখাস্ত কার্যক্রম চলাকালীন আবু হেনা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির সঙ্গে অসদাচরণ করেন এবং সদস্যদের হুমকি দিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে। এসব ঘটনাও তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দ্বীপন কুমার তালুকদারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ