শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

ফুলবাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৪৩৭ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

86

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

গত বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৯.৩০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতাড়ী এলাকা থেকে দুই জন মাদক কারবারিকে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ অর্থ জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম।

গ্রেফতারকৃতরা হলেন নাটোর জেলার লালপুর থানাধীন ধানাইদহ এলাকার মোঃ শাহ আলম (৪০) ও পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন নতুন রুপপুর এলাকার সানজিদা ইয়াসমিন (২০)।

ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ফুলবাড়ী থানাধীন রাবাইতাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ অর্থ জব্দসহ মাদক কারবারি নাটোর জেলার লালপুর থানাধীন ধানাইদহ এলাকার মোঃ শাহ আলম (৪০) ও পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন নতুন রুপপুর এলাকার সানজিদা ইয়াসমিন (২০) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৩৬৮ পিস ইয়াবা সহ ২ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। এই সংক্রান্তে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ