শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণ ফিরিয়ে দিতে ভৈরবে বেসরকারি স্কুল ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার / ৪০৯ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

16

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তিত শিক্ষানীতির আওতায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি তথা কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাতিল করার প্রতিবাদে এবং অবিলম্বে এই অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বেসরকারি স্কুল ফোরাম।

ওই কর্মসূচীতে স্থানীয় শতাধিক কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নিয়ে সরকারের এই বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিল করে চলতি বছর থেকেই সরকারি স্কুলের শিক্ষার্থীদের মতো বেসরকারি স্কুলের শিক্ষার্থীরাও যেনো অংশ নিতে পারে, সেটি নিশ্চিত করার উদাত্ত আ্হ্বান জানান। অন্যথায় তারা দেশব্যাপী সম্মিলিতভাবে বৃহত্তর কর্মসূচী দিতে বাধ্য হবেন বলে হুশিয়ারি দেন।
আজ বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলা কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করেন। কর্মসূচীতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবরা তাদের দাবির স্বপক্ষে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন-প্লেকার্ড বহণ করেন।

প্রবীণ শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল বাসেতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অধ্যাপিকা সাজেদা বাসেত, আসাদুজ্জামান বাবুল, এম.মতিউর রহমান সাগর, সুমন মোল্লা প্রমূখ। এ সময় বক্তারা বলেন, বৃত্তি পরীক্ষা ধনী-দরিদ্র শ্রেণি বিভাজন নয়, এটি হলো মেধা যাচাইয়ের উত্তম পন্থা। তাই অর্থ দিয়ে এটিকে ভাগ না করে মেধার সর্বোচ্চ চর্চা হিসেবে দেখা উচিত।

জুলাই চেতনার ফসল বর্তমান সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপরীতে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থায় এমন বৈষম্য পরিহার করার আহ্বান জানিয়ে তারা বলেন, এই সিদ্ধান্ত চব্বিশের অমর শহীদদের রক্তের সাথে চরম অশ্রদ্ধার নামান্তর। এ সময় তারা হুশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার শুরুতে কোমলমতি শিশুদের মাঝে বৈষম্য তৈরির এমন সিদ্ধান্ত বাতিল করুণ, নয়তো দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন।


এই ক্যাটাগরির আরো সংবাদ