শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

মেয়াদোত্তীর্ণ গাড়ি চলবে না সিলেটে অভিযান শুরু রোববার

স্টাফ রিপোর্টার / ১৬১ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

9

ফাইল ছবি

স্টাফ রিপোর্টার:

সিলেটে মেয়াদোত্তীর্ণ বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন মালবাহী মোটরযানের বিরুদ্ধে অভিযান শুরু হচ্ছে আগামী রোববার (২০ জুলাই)। সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এই অভিযান চলবে দিন ও রাতে—যা প্রধান সড়ক, মহাসড়কসহ নগরীর বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত হবে।

বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টায় এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম (সেবা)।

সভায় জানানো হয়, সরকার নির্ধারিত ইকোনমিক লাইফ অনুযায়ী মিনিবাসের মেয়াদ ২০ বছর এবং ট্রাক ও কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী মোটরযানের মেয়াদ ২৫ বছর। এর বেশি সময় চলাচলরত যেকোনো গাড়ি অবৈধ হিসেবে গণ্য হবে। পাশাপাশি, রংচটা, বায়ু দূষণকারী ও অনুমোদনবিহীন যানবাহনের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।

এই অভিযানের উদ্দেশ্য নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনা রোধ এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আনা।

সভায় উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেট কার্যালয়ের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং), এসএমপি’র বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, ট্রাক মালিক ও শ্রমিক সংগঠন, সিএনজি-অটোরিকশা এবং লেগুনা চালক-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

পুলিশ জানায়, নিয়মিত অভিযানের পাশাপাশি গণসচেতনতা তৈরির কাজও চলবে। তবে নির্ধারিত সময়ের পর কেউ অবৈধ যানবাহন নিয়ে রাস্তায় নামলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ