শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

ক্রীড়া সংস্থার কমিটিতে যুক্ত হলেন মকসুদ ও একরাম

স্টাফ রিপোর্টার / ১৫৮ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

3

স্টাফ রিপোর্টার:

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে অনেক আগেই। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম এই কমিটি অনুমোদন দেন। এডহক কমিটিতে পদাধিকার বলে আহ্বায়ক করা হয়েছে সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মোহাম্মদ মুরাদ।

ওই কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট মহানগর এর সদস্য সচিব একরাম আহমদ।

বুধবার (১৬ জুলাই) সিলেট জেলা প্রশাসক শের মাহবুবু মোহাম্মদ মুরাদ তাদের সদস্য মনোনীত করেন। উল্লেখ্য, এর আগে ৯ এপ্রিল সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করা সিলেটের সাবেক দুই ক্রিকেটার অলক কাপালী ও রাজিন সালেহকে রাখা হয়েছে।

এডহক কমিটিতে পদাধিকার বলে আহ্বায়ক হয়েছেন সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মোহাম্মদ মুরাদ। সদস্য হয়েছেন-ক্রীড়ানুরাগী এমরান আহমদ চৌধুরী, সাবেক ক্রিকেটার রাজিন সালেহ, অলক কাপালী, ফুটবল কোচ সাহাজ উদ্দীন টিপু, সাবেক ফুটবলার নাজিম উদ্দিন সাহান, ছাত্র প্রতিনিধি ওয়াহিদ উমায়ের, ক্রীড়া সাংবাদিক ইয়াহইয়া ফজল। পদাধিকার বলে সদস্য সচিব জেলা ক্রীড়া অফিসার।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার দেশের সব ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দেয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ