শিরোনাম
জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন,ঘাতক আটক

স্টাফ রিপোর্টার / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

67

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের পূর্ব চড়গাও গ্রামে পারিবারিক কলহের জেরে মৃত কামরু মুন্সির ছেলে বড় ভাই লুৎফুর রহমানের (৭০) ছুরিকাঘাতে আপন ছোট ভাই মজিবুর রহমান (৫৫) নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক বড়ভাই লুৎফুর রহমানকে (৫৫) আটক করেছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।

বুধবার এশার নামাজ পড়তে পূর্ব-চরগাঁও মসজিদে যান মুজিবুর রহমান(৬০) । এ সময় তার বড়ভাই লুৎফুর রহমান দাড়াঁলো অন্ত্র নিয়ে মসজিদে ঢুকে মজিবুর রহমানের মাথায় আঘাত করলে তিনি মসজিদের পরে যান। তাৎক্ষনিক মসজিদের মুসল্লিগন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা বৃহস্পতিবার সকালে তাকে মৃত ঘোষনা করেন।

পুলিশ ও এলাকাবাসী জানান,গত কয়েকদিন ধরে উপজেলার ধনপুর ইউনিয়নে পূর্ব-চরগাঁও গ্রামে বড়ভাই লুৎফুর রহমানের সাথে জমিজমা নিয়ে ছোটভাই মজিবুর রহমানের বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল (১৬ জুলাই) বুধবার রাত এশার নামাজের সময় মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়ার লুৎফুর রহমান দাড়াঁলো অন্ত্র নিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মেঝোতে পড়ে যান। পরবর্তীতে বিশ্বম্ভরপুর হাসপাতালে নিয়ে গেলে,কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নতচিকিৎসার জন্য সিলেট এম এ ডি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে তিনি মারা যান।  এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ওসি মোখলেছুর রহমান খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এই ঘটনায় তার বড়ভাই লুৎফুর রহমানকে আটক করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ