শিরোনাম
সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি পদ থেকে রাজন আহমেদ আরিয়ানের স্বেচ্ছায় অব্যাহতি।ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক দায়িত্বের কারণ দেখিয়ে পদত্যাগ ছাতকে স্ত্রী হ’ত্যাকা’রী আমির আলী-কে সিলেট থেকে পুলিশ গ্রেফতার করেছে  দোয়ারাবাজারে জঙ্গলে বটবৃক্ষের নিচে ‘আস্তানা’ ঘিরে এলাকায় আতঙ্ক   মোবাইল ফোনে প্রেম: গভীর রাতে সুনামগঞ্জে নাবালক-নাবালিকাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দিল পুলিশ গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউলদল জৈন্তাপুর উপজেলা শাখার ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন। সিলেটের সীমান্ত জনপদ জৈন্তাপুর সীমান্ত দিয়ে আসা কুটি কুটি টাকার চোরাচালান-মাদকের ভয়াল থাবা জৈন্তাপুরে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় মিথ্যা জিডি এবং হুমকি ও হত্যার ভয়ভীতি প্রদর্শন : ৩ জন নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন সাংবাদিক সাজু  কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন।
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন

বিশ্বম্ভরপুরে বিএনপি থেকে বহিস্কৃত হওয়ার পরও রমিজ মাষ্ঠারের দলীয় কার্যক্রমে অংশগ্রহন থাকায়,ত্যাগীদের ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার / ১৭৪ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

67

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপিতে শৃংখলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিস্কৃত সৈয়দ রমিজ উদ্দিন মাষ্টারকে বহিস্কার করা হলেও তিনি উপজেলা বিএনপির আহবায়কের ছত্রছায়ায় এখনো দলীয় বিভিন্ন কর্মসূচীতে নিয়মিত অংশগ্রহন করায় দলের ত্যাগীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এই রজিম উদ্দিন মাষ্ঠার বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তৎকালীন স্থানীয় সংসদ সদস্যসহ বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সফর আলীর সাথে ছিল গভীর সখ্যতা। তৎকালীন সরকারের আমলে তিনি নিয়েছেন অনেক অনৈতিক সুযোগ সুবিধা।

তাছাড়া রমিজ উদ্দিন মাষ্ঠারের তার বড়ভাই সৈয়দ জসিম উদ্দিন,ভাতিজা আকরাম হোসেন ও ছেলে জাকির হোসেন আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। এখন তারা রমিজ উদ্দিন মাষ্ঠারের ছায়াতলে আশ্রয় নিয়ে দলবদলের খেলায় মেতে উঠেছেন বলে অভিযোগ স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের।

তারা জানান এই বিএনপি নামধারী লোকজন যখন যে দল ক্ষমতার মসনদে বসে ঠিক সেই সময়টাতে তারা সেই দলের লোক সেজেঁ সরকারের বিভিন্ন কাজকামে সুবিধা নিয়ে থাকেন। বিগত আওয়ামীলীগ সরকারের পতনের পর আবারো শুরু হয় নামাংঙ্কিত ব্যাক্তিদের দলবদলের কৌশল। তাদের দলবাজিঁ ও দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ পেয়ে গত ২৪/০৭/২০২৪ সালে রমিজ উদ্দিন মাষ্ঠারকে বিএনপি থেকে বহিস্কার করা হয় এবং বিএনপির সকল দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার ও নির্দেশনা প্রদান করা হয়। কিন্ত কে শোনে কার কথা,তিনি আবারো বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির রাজু আহমদের সাথে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন দলীয় কর্মসূচীর পাশাপাশি সামাজিক অনুষ্টানে ও তাদের এক সাথে দেখা যায় বলে তারা জানান। তারা মনে করেন তারা পুলটিবাজ দল বদলের খেলায় মগ্ন থাকেন তাদের দিয়ে আর দল চালানো সম্ভব না। তাদেরকে দল থেকে যেহেতু বহিস্কার করা হয়েছে তারা দলীয় কোন ধরনের কর্মসূচীতে অংশগ্রহন করা মানে ত্যাগীদের অমূল্যায়ণ করার সামিল। অবিলম্বে এই সমস্ত সুবিধাভোগীদের কার্যক্রম বিষয়ে দল কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানান। এ ব্যাপারে সৈয়দ রমিজ উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমদ জানান,আমার সাথে দলীয় কোন কর্মসূচীতে এইসব লোক যাওয়ার প্রশ্নই আসেনা। আমি দলীয় নির্দেশনার বিপক্ষে অবস্থানকারী কাউকে সমর্থন করিনা। ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ