শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে সালিশ বৈঠকে সন্ত্রাসী হামলা, গুরুতর আহত ১০

স্টাফ রিপোর্টার / ১৭১ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

2

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের গুয়াখাই গ্রামের জামে মসজিদে মঙ্গলবার দুপুরে এঘটনা ঘটে। আহতরা হলেন মাওলানা রফিকুর রহমান (৬৫), ফয়জুর রহমান (৬৭), মুমিন (৪৮), গুলজার (৩০), সুমন (২৬), সফিক (৬৮) এবং সালিশ ব্যাক্তি আজির উদ্দিন (৬০) ও বিলাল উদ্দিন (৫৫)।

জানাগেছে মাস খানেক পূর্বে গুয়াখাই গ্রামের গোপাট সংলগ্ন মালিকানা জমিতে একই গ্রামের সমছুর, গিয়াস, হাবিবুর ও সাহেদের নেতৃত্বে জোরপূর্বক দখল করে সীমানা নির্ধারন করে বাঁশের কুটা মারেন। জমির মালিক মাওলানা রফিক, শফিকুর রহমান গংরা বাধা দেন। এতে উভয় পক্ষে উত্তেজনা দেখা দেয়।

ঘটনার খবর পেয়ে এলাকার সালিশগন বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে বিচার সালিসির আওতায় নেন। এরই ধারাবাহিকতায় ১৫ জুলাই মঙ্গলবার দুপুরে গুয়াখাই জামে মসজিদে সালিশগন বিচারে বসে আলোচনা শুরু করেন এবং এক পর্যায় সমছু,গিয়াস গংরা দেশীয় অ/স্ত্র নিয়ে বৈঠকে উপস্থিত লোকজনের উপর হামলা চালিয়ে সালিশ ব্যাক্তিসহ জমির মালিক ১০/১২ জনকে গুরুতর আহত করে রাস্তা ব্যারিকেড দিয়ে মসজিদে আহতদের অবরুদ্ধ করে রাখে।প্রায় ঘন্টা খানেক সময় আহতরা মসজিদে অবরুদ্ধ থাকায মসজিদের বারান্দা র/ক্তে ভেসে যায়।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদকে বিষয়টি অবগত করার পর তিনি এসআই মারুফসহ একদল পুলিশ ঘটনাস্থলে পাটিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আহতদের ১ম জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিওমেক হাসাপাতালে প্রেরণ করেন।

জানতে চাইলে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানান আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাটিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরনের ব্যবস্থা করেছি এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ