শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত

স্টাফ রিপোর্টার / ১৬৭ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারা বাজারের বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে।  শনিবার ভোররাতে জেলার দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে এক ব্যাক্তি নিহত হন। নিহতের নাম মোঃ শফিকুল ইসলাম (৪৫) । তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে দোয়ারাবাজার উপজেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা বাগানবাড়ি সীমান্ত দিয়ে ভারতে অনুপবেশ করে অবৈধভাবে ভারতীয় চোরাই গরু আনতে যায় শফিকুল ইসলাম (৪৫) নামে ওই চোরাকারবারি। তখন ভারতীয় বিএসএফ বিষয়টি দেখতে পেয়ে ধাওয়া দিলে চোরাকারবারিরা বিএসএফকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারলে ভারতীয় সীমান্ত বাহিনী চোরাকারবারীদের উপর গুলি চালালে সেই গুলিতে শফিকুল ইসলাম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বাগান বাড়ি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। মূলত তার গুলিটি বুক বরাবর লেগেছে। তিনি আরোও বলেন, রাতের আধারে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে গরু আনতে গিয়ে মূলত এই ঘটনাটি ঘটেছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ