শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

সিলেট-১ আসনে নিজের প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক মেয়র আরিফ হক চৌধুরী। 

স্টাফ রিপোর্টার / ১৬৩ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

65

স্টাফ রিপোর্টার:

সিলেট-১ আসনে প্রার্থিতা ঘোষণা করলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (১১ জুলাই) সিলেট নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুম্মা মসজিদ প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন তিনি।

এসময় সাংবাদিকদের আরিফুল হক চৌধুরী বলেন, ‘সামনে নির্বাচন। এ নির্বাচনের জন্য আমি সকলের কাছে দোয়া চেয়েছি। বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সিলেট ডিভিশনের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে উনাকে চাই। তিনি যদি এ আসনে আসেন, তাহলে আমরা নগরবাসী তথা পুরো বিভাগের মানুষ অত্যন্ত আনন্দিত হবো। আর উনি যদি কোনো কারণে আসতে না পারেন, তাহলে আমি সবার কাছে দোয়া চাই যে আমি ইজাজত নিয়েছি যে আমি কার্যক্রম শুরু করব কিনা। আমাকে আমার এলাকার মুসল্লিয়ান, এই শহরের মুরব্বিয়ানরা আমাকে ইজাজত দিয়েছেন।

তিনি বলেন, ‘আমার দাবি হচ্ছে, সিলেট-১ আসনে আমার নেতা তারেক রহমান সাহেবকে আমার বিভাগের উন্নয়নের জন্য, আমার এই সিলেটের উন্নয়নের জন্য আমরা সবাই সেক্রিফাইস করব। তিনি যেন আমাদের মধ্যে আসেন। আর আমি এ শহরের আপনাদের দীর্ঘদিনের সেবক হিসেবে ইজাজত নিয়েছি, আমি আজকে থেকে আনুষ্ঠানিকভাবে আমার কার্যক্রম শুরু করলাম।’

এসময় তিনি আরও বলেন, এই মসজিদে (ব্ন্দরবাজার কেন্দ্রীয় মসজিদ) আসার ও নামাজ পড়ার কারণ হচ্ছে, সিলেটের বেশিরভাগ মুরুব্বি এখানে এসে নামাজ আদায় করেন। এছাড়া আমাদের মহান নেতা মরহুম এম সাইফুর মৃত্যুর আগের দিনও এই মসজিদে নামাজ আদায় করেছেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ