শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন তাদেরকেই কমিটিতে মূল্যায়ন করা হবে——-কলিম উদ্দিন আহমেদ মিলন 

স্টাফ রিপোর্টার / ১২৩ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে পৌরসভার ৯ ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে বিএনপির এক যৌথ কর্মী সভা মঙ্গলবার (৮ জুলাই ) সন্ধ্যায় শহরের মড়ল কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, বিএনপিতে নেতা-কর্মীদের কোন ঘটাটতি নেই। বিএনপির সকল ওয়ার্ড কমিটি স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যদের নিয়েই হবে। এখানে কোন সুবিধা ভোগীদের ঠাঁই হবেনা। হাওলাতি কোন নেতা এসব কমিটিতে স্থান পাবেনা। যারা দলের দুঃসময়ে আমাদের ছেড়ে যায়নি। দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদেরকেই কমিটিতে মূল্যায়ন করা হবে।

ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু’র সভাপতিত্বে ও পৌর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনের পরিচালনায় অনুষ্ঠিত ৯ ওয়ার্ডের তৃণমূল বিএনপির কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) মাষ্টার ফজলুল করিম বকুল, যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সমাজসেবা বিষয়ক সম্পাদক এজে লিমন, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল।

বক্তব্য রাখেন, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, এস এম লায়েক শাহ, সৈয়দ জাহাঙ্গীর আলম, আব্দুল আউয়াল, শফি উদ্দিন, রাসেল মাহমুদ, ওয়ার্ড বিএনপি নেতা, আনোয়ার হোসেন, লালুশাহ্, ইউসুফ আলী, ফখরুল আলম, আবুল হোসেন, শাহেদ ইয়াছিন, বাবুল মিয়া, আব্দুল কাদের, লুৎফুর আলম প্রমুখ। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ শাহরিয়ার হোসেন। কর্মী সভায় পৌরসভার ৯ ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

##


এই ক্যাটাগরির আরো সংবাদ