শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

ছাতক শহরের নীপা ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার / ১৪৯ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে গাইনি চিকিৎসক সংকটকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রভাবশালী ডাক্তার-ফার্মেসি সিন্ডিকেটের বিরুদ্ধে অবশেষে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) ছাতক ট্রাফিক পয়েন্টের ওই নীপা ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন। নীপা ফার্মেসিতে বিভিন্ন অনিয়মের কারণে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক অধ্যাদেশ ১৯৮২-এর সেকশন ১৩(২) ধারায় ৫০০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে যাতে এমন অনিয়ম না ঘটে, সেজন্য প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।

স্থানীয় সুত্রে জানা গেছে, ডা. ফাতেমাতুজ জোহরা সপ্তাহে তিনদিন নীপা ফার্মেসিতে রোগী দেখেন এবং এই সময়ে অতিরিক্ত ফি আদায় করেন ও রোগীদের জিম্মি করেই ওই ফার্মেসির নির্ধারিত ওষুধ কিনতে বাধ্য করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং সর্বোচ্চ জরিমানা করেছি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ