শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

ছাতকের গোবিন্দগঞ্জ বাজারের ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ৩৫ হাজার টাকা জরিমানা 

স্টাফ রিপোর্টার / ১০৪ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশ ও মূল্য তালিকা সাটিয়ে না রাখার কারণে ছাতকের গোবিন্দগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেবানন্দ সিনহা। এসময় থানা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জানা যায়, জিলাপিতে হাইড্রোজেন ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করা এবং মূল্য তালিকা সাটিয়ে না রাখার অপরাধে মদিনা রেস্টুরেন্টকে ১২ হাজার টাকা, টেস্টিং সল্ট ব্যবহার ও নোংরা পরিবেশে রান্না করায় ডায়না রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে মিঠাই কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, জেলা শহরের বিভিন্ন বাজারসহ হোটেল রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করার পাশাপাশি বিভিন্ন উপজেলার বাজারগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারের তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।  এসময় ব্যবসায়ীদেরকে নিয়মবিধি মেনে ব্যবসা করার জন্য পরামর্শ প্রদান করা হয়।, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ