শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

জাপান প্রবাসী বিএনপি নেতা রিজভী গোয়াইনঘাট থানার মামলার আসামি 

স্টাফ রিপোর্টার / ২৩৭ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

67

স্টাফ রিপোর্টার:

গোয়াইনঘাট থানা পুলিশ গত ০৭/০৭/২৫ তারিখে একটি মামলা দায়ের করে ( মামলা নং ১৩/১৮৫ ) বাদী আব্দুল হালিম l যে মামলাতে আসামি করা হয়েছে জাপান প্রবাসী বিএনপি নেতা হিফজুর রহমান রিজভীকে l এই মামলায় রিজভীকে আসামি করায় গোয়াইনঘাট থানা পুলিশ ও ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে l উল্লেখ এই মামলার অপরাধ সংগঠনের তারিখ দেখানো হয়েছে ২৮/০৬/২৫ তারিখ। অথচ মামলার ২নম্বর আসামী করা হয়েছে জাপান প্রবাসী হিফজুর রহমান রিজভীকে l রিজভী ঘটনার ৬দিন আগে ২২/০৬/২৫ তারিখ ঢাকা বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দেন এবং ২৩/০৬/২৫ তারিখ সকালবেলা জাপানে পৌঁছান।

উল্লেখ হিফজুর গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের পুত্র । একজন প্রবাসীকে এই ধরনের মিথ্যায় মামলায় ফাঁসানোর ঘটনায় গোয়াইনঘাটের সুশীল সমাজের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে l তারা এই ঘটনায় বিস্মিত ও হতবাক । গোয়াইনঘাট থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে ।

দীর্ঘদিন ধরে জাপান প্রবাসী -বিদেশ থেকেও সে কেন মামলার আসামি হলো এ ব্যাপারে বিস্মিত সবাই ! চারদিকে নিন্দার ঝড় উঠছে । এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন – একজন প্রবাসী প্রবাসে থেকেও মামলার আসামি হলে সেটি নিন্দনীয় l আমরা দেখছি এর সাথে দলের কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে ।

এদিকে রিজভীকে মিথ্যা অভিযোগে মামলা দেয়ায় জাপান বিএনপি নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছে l জাপান বিএনপির সভাপতি সেক্রেটারি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে , জাপান থাকা অবস্থায় একজন মানুষ কিভাবে মামলার আসামি হয় ?

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল সরকার মামলায় প্রবাসীকে আসামি করার বিষয় স্বীকার করে বলেন -বাদী মামলা করেছে l আমরা তদন্ত করবো l নির্দোষ হলে নাম বাদ দেয়া হবে । জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন কেউ প্রবাসে থেকে মামলার আসামি হলে তদন্ত করে মামলা থেকে বাদ দেয়া হবে ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ