শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে: সিলেটে এসে বলেন মির্জা ফখরুল 

স্টাফ রিপোর্টার / ৪০৩ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

59

স্টাফ রিপোর্টার:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আমরা আশাবাদী, আসন্ন নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষ হারানো অধিকার ফিরে পাবে, সঠিক পথে দেশ এগিয়ে যাবে।

সোমবার সকালে সিলেটের শাহজালাল মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।লন্ডনে তারেক রহমানের সাথে ড. ইউনুসের বৈঠকে নির্বাচন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে দীর্ঘ ১৭ বছর লড়াই করেছে। এর ধারাবাহিকতায় হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছে, তাদের প্রতি বিএনপি সহানুভূতি ও শ্রদ্ধা জানায়।

এরআগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর তারা যান হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতে। জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এসময় সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন ।যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের আমন্ত্রণে সিলেটে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা।

দুপুরে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং সমাবেশে অংশ নেবেন তারা। এরপর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জুলাই যোদ্ধাদের সম্মানে অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ