শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬২কোটি ২ লাখ ১৭ হাজার ৩৯০ টাকার বাজেট ঘোষনা

স্টাফ রিপোর্টার / ৩৮৪ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

সুনামগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬২কোটি ২ লাখ ১৭ হাজার ৩৯০ টাকার সংশোধিত বাজেট ঘোষনা করা হয়েছে।

রোববার বিকেল ৪টায় সুনামগঞ্জ পৌরসভার কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে বাজেট ঘোষনা করেন পৌর প্রশাসক মোঃ রেজাউল করিম।

তিনি বলেন, চলতি বছরে বাজেটে সর্বমোট আয় (রাজস্ব ও উন্নয়ন) খাতে ৬২ কোটি ২ লাখ ১৭ হাজার ৩৯০ টাকা, সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা এবং স্থিতি ৫ কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৩৯০ টাকা।

এদিকে ২০২৪-২৫ অর্থবছরে সর্বমোট আয় (রাজস্ব ও উন্নয়ন) খাতে ৩৬ কোটি ৮৮ লাখ ৫৭ হাজার ৩৯০ টাকা এবং সর্বমোট ব্যয় ছিল (রাজস্ব ও উন্নয়ন) খাতে ২৯ কোটি ৫৫ লাখ ৬৫ হাজার টাকা এবং স্থিতি ছিল ৭ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ৩৯০ টাকা।

বাজেট ঘোষনায় এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, কৃষি প্রকৌশলী তাস কুমার তালুকদার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল, পৌরসভার হিসাব রক্ষক সন্তোষ কুমার দাস, সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, ডাঃ রাজেশ সিংহ মিথুনসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ