শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সুনামগঞ্জের খাইরঘাট গ্রামের রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেড়লাখ টাকার দুটি গরুর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ১৫৫ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

বিদ্যুৎ বিভাগের কামখেয়ালীপনার কারণে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের খাইরঘাট গ্রামের রাস্তায় বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎতের খুটিতে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের দুটি গরু মারা গেছে। যার বর্তমান বাজার মূল্যে আনুমানিক দেড়লাখ টাকা। আজ শুক্রবার বিকেলে খাইরঘাট গ্রামে এই র্দূঘটনাটি ঘটে। এই দুটি গরুর মালিক হলেন খাইরঘাট গ্রামের প্রাণেশ রঞ্জন দাসের ছেলে সুদ্বীপ দাস।

স্থানীয় সূত্রে জানা যায় সুদ্বীপ দাস জানান,গত ২৬ জুন(রোজ বৃহস্পতিবার) খাইরঘাট গ্রামের লোকজন দেখতে পান এই বিদ্যুৎতের খুটি কারেন্ট আছে। এমন খবর পেয়ে সুনামগঞ্জ বিদ্যুৎতের (ওয়াব্দা) অফিসে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ ইলেক্ট্রিশিয়ান মকবুল হোসেনকে পাঠানো হয়। মকবুল হোসেন বিদ্যুৎ কাজে ব্যবহিৃত কোন যন্ত্র ছাড়াই ঘটনাস্থলে গিয়ে টেস্ট না করেই গ্রামবাসিকে আশ^স্থ করে আসেন বিদ্যুৎতের খুটিতে কোন কারেন্ট নাই এমন অভিযোগ সুদ্বীপ দাসের।

শুক্রবার বিকেলে ঐ বিদ্যুৎতের খুটিতে লেগে দুটি গরুর মৃত্যু হয়। গরুর মালিক সুদ্বীপ দাস তাৎক্ষনিক বিদ্যুৎ অফিসের প্রকৌশলী রাসেল আহমেদ বিষয়টি অবহিত করেন বলে তিনি জানান। এ রির্পোট লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলে বলে তিনি জানান। এ ব্যাপারে বিদ্যুৎ অফিসের ইলেক্ট্রিশিয়ান মকবুল হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

এ ব্যাপারে সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের(ওয়াব্দার) নির্বাহী প্রকৌশলী রাসেল আহমেদ জানান,আমাদের অফিসের ইলেক্ট্রিশিয়ান মকবুল হোসেন গতকাল ২৬ জুন ঘটনাস্থলে গিয়ে ঐ খুটিতে বিদ্যুৎ আছে কিনা পরীক্ষা করে কোন বিদ্যুৎ পায়নি। তবে আজকে ঐ বিদ্যুৎ লাইনের তেকান গ্রাহকের তার উপর থেকে ছিড়ে খুটিতে পরে থাকার কারণে হয়তো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি গরু মারা যেতে পারে। তবে কেউ অভিযোগ দিলে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ