শিরোনাম
গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা।
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলে জাতীয় ফল মেলা-২০২৫ উদ্বোধন ও বিনামূল্যে নারিকেল চারা বিতরণ 

স্টাফ রিপোর্টার / ১৮০ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

62

বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ফল মেলা-২০২৫। একই সঙ্গে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ জুন) সকালে টাঙ্গাইল সদরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খামার বাড়িতে এই মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

জেলা প্রশাসক বলেন, “জাতীয় ফল মেলার মাধ্যমে দেশীয় ফলের প্রচার ও প্রসার ঘটবে। পাশাপাশি নারিকেল চারা বিতরণের মাধ্যমে টাঙ্গাইলে নারিকেল উৎপাদনের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। এটি পরিবেশ সংরক্ষণ, অর্থনৈতিক উন্নয়ন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করবে।”

তিনি আরও বলেন, “প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর মানসিকতা তৈরি করতে হবে। আজকের নারিকেল গাছ আগামী দিনের অর্থনৈতিক সম্পদ ও পরিবেশের জন্য বড় অবদান রাখবে।”

মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন দেশীয় ফলের স্টল প্রদর্শিত হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে নারিকেলের চারা বিতরণের মাধ্যমে গাছ লাগানোর প্রতি আগ্রহ সৃষ্টি করা হয়।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,  কৃষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ অব্যাহত থাকবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ