শিরোনাম
গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা।
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শরীয়তপুরে দুদকের অভিযানে চিকিৎসকের টাকা দাবির অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

স্টাফ রিপোর্টার / ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

64

বিশেষ প্রতিনিধিঃ

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে এক রোগীর কাছ থেকে টাকা দাবি এবং হাসপাতালে চালসহ নানা অনিয়মের অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছে দুদক।

মঙ্গলবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টায় দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযান শেষে দুদক জানায়, হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল কাইয়ুম চিকিৎসার জন্য এক রোগীর কাছে টাকা দাবি করেন। এক রোগীর কাছ থেকে ১,৩০০ টাকা নেওয়ার ঘটনাও প্রমাণিত হয়েছে। এছাড়া, হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য বরাদ্দ মিনিকেট চালের পরিবর্তে কম মূল্যের মোটা চাল ব্যবহারের অভিযোগও সত্য বলে প্রমাণ পেয়েছে দুদক। দুদক সূত্র জানায়, এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ