শিরোনাম
গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা।
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

পোরশায় ছেলের মারপিটে মা-বাবাসহ দুই বোন আহত

স্টাফ রিপোর্টার / ৫৪০ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

167

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পোরশায় মসজিদের ইমাম ছেলের মারপিটে মা, বাবা ও দুই বোনসহ চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে উপজেলার শিশা সরদার পাড়া গ্রামে। আহতরা হলেন একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে শামসুদ্দিন (৫৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৪৫), দুই মেয়ে মর্জিনা(৩৫) ও শামসুন্নাহার (২৮)। আহতদের মধ্যে শামসুদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপর তিনজনকে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। আহতদের শামসুদ্দিনের ছেলে মসজিদের ইমাম হাফেজ সোহেল রানা(২৬), তার ভাই মঞ্জুরুল (৪০) ও মঞ্জুরুলের স্ত্রী নাসিরিন(৩০) এবং ভগ্নিপতি ছবির উদ্দিনের ছেলে মিলন (৪৫) মারপিট করেছেন বলে জানাগেছে। এব্যাপারে চারজনকে আসামী করে শনিবার পোরশা থানায় একটি মামলা করেছেন আহত শামসুদ্দিনের জামাই শরিফুল ইসলাম। এর পরিপ্রেক্ষিতে থানা পুলিশ সোহেল রানা, মঞ্জুরুল ও মিলনকে তাদের নিজনিজ বাড়ি থেকে আটক করেছেন। অপর আসামী নাসরিন পলাতক রয়েছে বলে জানাগেছে। বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই গাউছুল আজম জানান, আসামী চারজনের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে এবং শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামী নাসরিনকে ধরার চেষ্ঠা চলছে বলে তিনি জানান।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ