শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন

দোয়ারাবাজারে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ৬ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

7

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

দোয়ারাবাজারে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

অবস্থান কর্মসূচিতে বক্তারা দাবি জানান—নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক বা সমমানের স্বীকৃতি, ১৪তম গ্রেড প্রদান, ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ এবং বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ। এছাড়া তাদের ৬ দফা দাবির মধ্যে অন্যান্য মৌলিক দাবি থাকায় তা দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সুনামগঞ্জ জেলার সভাপতি অসোক কুমার দাস, উপজেলা সহসভাপতি সেবরাজ মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান রাজু, আব্দুস সাত্তার, নূরজাহান, আল আমিন, আনসারী, বন্যা রাণী, রুনা বেগম, রুমা বেগম প্রমুখ এবং অন্যান্য স্বাস্থ্য সহকারীবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

শিক্ষা ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিতকরণ ও উন্নত স্বাস্থ্যসেবার লক্ষ্যে সংগঠনের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ