শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

ছাতকে নোয়ারাই -জোড়াপানি-নরসিংপুর সড়কের  মৌলা ব্রীজ ভেঙ্গে পড়ায় দুর্ভোগে হাজার-হাজার মানুষ 

স্টাফ রিপোর্টার / ৩৫২ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে নোয়ারাই ভায়া জোডাপানি-নরসিংপুর সড়কের নোয়ারাই ইউনিয়নের মৌলা গ্রামের কাছে মৌলা খালের ব্রীজটি ভেঙ্গে পড়েছে। গত ১০ জুন রাতে এ ব্রীজের একটি অংশ আকষ্মিকভাবে ভেঙ্গে পড়ে ছাতকের সাথে নোয়ারাই ও ইসলামপুর ইউনিয়নের একটি অংশ এবং দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন ও কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত এক সপ্তাহ ধরে ব্রীজ ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুইটি উপজেলার হাজার- হাজার মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন। যাতায়াতের বিকল্প না থাকায় সাধারণ মানুষদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। দোয়ারাবাজার ও কোম্পানিগঞ্জ উপজেলার ব্যবসায়ীক অঞ্চল বালু-পাথর মহাল এলাকায় যেতে ওই সড়ক দিয়েই যেতে হয়। কাজেই ব্রীজটির কারণে ব্যবসায়ীরাও চরমভাবে ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন।জনগুরুত্বপূর্ণ সড়কের মৌলা এলাকায় ধ্বসে ভেঙ্গেপড়া এ ব্রীজটি অতি দ্রুত সংস্কার করে সড়ক যোগাযোগ স্থাপন প্রয়োজন। বিভিন্ন গ্রামের বাসিন্দা ব্যবসায়ীও শিক্ষার্থীরা ব্রীজটি সংস্কার করে সড়ক যোগাযোগ স্থাপনের দাবি জানিয়েছেন কর্তৃপক্ষ বরাবরে। নোয়ারাই ইউনিয়নের বাসিন্দা সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ কয়েছ আহমেদ, উপজেলা যুবদল নেতা আব্দুল করিম চন্দন, স্বেচ্ছাসেবক দলের নেতা তোফায়েল খান বিপনের বাড়ি ব্রীজের সেপাড়ে থাকায় তারা শহরে ব্যবসায়ীক কাজ শেষ করে রাতে বাড়ি ফিরতে পারছেন না। এক সপ্তাহ ধরে ছাতক শহরে তাদের অবস্থান করতে হয়েছে বলে তারা জানিয়েছেন।ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন জানান, ছাতকের উত্তর অঞ্চল এলাকায় ৩ টি উপজেলার সংযোগ স্থল ও ব্যবসায়ীক কেন্দ্র। ছাতকের এ ব্রীজটি ধ্বসে যাওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন ৩ উপজেলার কয়েকটি ইউনিয়নের হাজার-হাজার মানুষ। ব্রীজটি ধ্বসে যাওয়ায় পর থেকে ওই অঞ্চলের মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। এখানে নতুন একটি ব্রীজ দ্রুত নির্মাণ প্রয়োজন। তিনি বলেন, বুধবার এব্যাপারে করণীয় নির্ধারণে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের সাথে কথা বলেছেন তিনি। সাময়িক যোগাযোগ ব্যবস্থার জন্য আগামীকাল থেকে কাজ শুরু করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে একটি স্থায়ী ব্যবস্থার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর কাছ থেকে আশ্বাস পাওয়া গেছে। তিনি আশাবাদী অতি দ্রুত এ সমস্যার সমাধান হয়ে যাবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ