শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

ছাতকে শিক্ষার্থী বলাৎকার  মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার / ৯৭ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

10

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে পুলিশের অভিযানে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক হাফেজ মোঃ আলী হোসেন (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউপির জমশেদপুর গ্রামের মনির উদ্দিনের পুত্র। গত রবিবার ওই শিক্ষক ছাতক পৌরসভার তাতিকোনা হাবিবউল্লাহ জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার বাথরুমে এক শিশু শিক্ষার্থীকে জোরপুর্বক বলাৎকার (ধর্ষন) করেন। খবর পেয়ে থানার এস আই আখতারুজ্জামান, এস আই সোহেল রানা খন্দকার ঘটনাস্থলে পৌছে ভিকটিম শিক্ষার্থীকে উদ্ধার ও শিক্ষককে গ্রেপ্তার করেন। বলাৎকারের শিকার শিশু শিক্ষার্থীর পিতা পৌরসভার এলাকার বাসিন্দা এ ব্যাপারে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে হাফেজ মোঃ আলী হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, (চার্জ অফিসার) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাতক থানায় এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মামলা নং-১৯, তারিখ-১৭ জুন ২০২৫; নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তের দায়িত্বে রয়েছেন থানার এসআই (নিঃ) মোঃ সোহেল রানা খন্দকার।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ