শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

কুমিল্লা লাকসামে তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার,অটোরিকশাচালকসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার / ১২৬ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

3

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার লাকসামে প্রেমিককে খুঁজতে গিয়ে এক তরুণী (২০) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্তরা তাকে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে গিয়ে এ ঘটনা ঘটায়। ইতোমধ্যে এ ঘটনায় অটোরিকশাচালকসহ তিন জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, গ্রেপ্তারকৃতরা হলেন লাকসাম পৌর এলাকার বাসিন্দা অটোরিকশাচালক এনায়েত রহমান ওরফে সাক্কু, সাগর এবং স্বপন মিয়া।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং লাকসামের একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। গত ৮ জুন প্রেমিকের খোঁজে লাকসাম বাজারে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় অটোরিকশাচালক এনায়েতের। প্রেমিককে খুঁজে দিতে রাজি হয় এনায়েত।

কিন্তু প্রেমিকের সন্ধান না পেয়ে রাতে লাকসাম রেলওয়ে জংশনের প্ল্যাটফর্মে বসে থাকা অবস্থায় কিছু বখাটে তরুণীকে উত্ত্যক্ত করতে থাকে। তখন এনায়েত নিজেকে তরুণীর স্বামী হিসেবে পরিচয় দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পরে গভীর রাতে ওই বখাটেদের সঙ্গে যোগসাজশে এনায়েত তরুণীকে একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে যায়, যেখানে খোরশেদ, সাগর ও স্বপন তাকে পালাক্রমে ধর্ষণ করে।

পরদিন সকালে ভুক্তভোগী কর্মস্থলে ফিরে যান এবং পরে পরিবারের সহায়তায় ১৭ই জুন সোমবার রাতে থানায় এসে ভুক্তভোগীর মামাতো ভাই মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

ওসি নাজনীন সুলতানা বলেন, “ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের মধ্যে আরও একজন পলাতক রয়েছে, তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ভুক্তভোগী তরুণী বর্তমানে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ