শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির মোল্লাপাড়া ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১০৫ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে মোল্লাপাড়া ইউনিয়নে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই কুরআন তেলওয়াত করেন বিএনপি নেতা মোঃ খলিলুর রহমান।

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলুর সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহবায়ক আব্দুর রহিমের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কুরবান নগর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান আকবর আলী।

সভায় প্রধান বক্তারা বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রেজাউল হক,জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। এছাড়াও বক্তব্য রাখেন সুনামগহ্জ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,

১নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ আলামিন,২নং ওয়ার্ড বিএনপির সদস্য জামাল উদ্দিন, ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য শাহাব উদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য আবব্দুল কাইয়ূম, ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য রিপন মিয়া,মোঃ শহীদুল ইসলাম, ৬নং ওয়ার্ড বিএনপির সদস্য মণির উদ্দিন, ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য মাওলানা নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য শাহিন মিয়া ও ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ কবিরুল ইসলাম প্রমুখ।

কর্মীসভায় তৃণমূলের নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ^ম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে করার জন্য বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া,দলের ভারপ্রাপ্ত চেয়াম্যান আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট দাবী জানান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রবীন রাজনীতিবিদ আকবর আলী বলেন,তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে দলের চালিকাশক্তি। তৃণমূলের নেতাকর্মীদের ভালবাসার কাছে আমাদের দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামীদিনের রাষ্টনায়ক তারেক রহমান নিশ্চয়ই বিবেচনায় নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের দাবিকে গুরুত্ব দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কেননা আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবকটি আসনে দলের জনপ্রিয় ও তৃণমূলের নেতাকর্মী ও ভোটারদের সাথে যার আত্মার সম্পর্ক রয়েছে কেবল তাদেরকেই দল মনোনয়ন দিলে এইসব আসনে জয়লাভ করা সম্ভব বলে তিনি অভিমন তুলে ধরেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ