শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

জাফলংয়ে উপদেষ্টার গাড়ির গতিরোধ জাহিদ ও আজিরসহ ১৫৯ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার / ১৮৯ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

57

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ী বহরের গতি রোধ করে বিক্ষোভের ঘটনায় সদ্য বহিস্কৃত যুবদল নেতা জাহিদকে প্রধান আসামী করে ১৫৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে বাকী ১৫০ জনকে অজ্ঞাত আসামী হিসেবে দেখানো হয়েছে।

রোববার (১৬ জুন) রাতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান। তিনি বলেন , ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করতে কিছুটা সময় লেগেছে। তিনি জানান, দ্রুত অপরাধীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনীভাবে সংঘবদ্ধ হয়ে অবৈধভাবে গতিরোধ করে বাধা ও অবৈধ ভাবে অবরোধ করে সরকারী কর্মচারীকে সরকারী কাজে বাধাদান করার অভিযোগ আনা হয়েছে। মামলা নম্বর ১২, তারিখ-১৫/০৬/২০২৫। মামলায় ১৪৩/৩৪১/৩৪২/১৮৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গোয়াইনঘাট থানা পুলিশের তথ্য মতে মামলায় প্রধান আসামী করা হয়েছে এ ঘটনার পর সদ্য বহিস্কৃত যুবদল নেতা জাহিদ খানকে। দ্বিতীয় আসামী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন। এছাড়া মামলায় আরো ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

 

উল্লেখ্য, শনিবার সকালে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেন জনতা। এসময় গোয়াইনঘাট উপজেলা যুবদল ও ছাত্রদল নেতা–কর্মীদের বিক্ষোভ করতে দেখা গেছে।

বিক্ষোভে নেতৃত্বে ছিলেন গোয়া্ইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি চিহ্নিত পাথর খেকো আজির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম ও ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ