শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

ছাতকের পল্লীতে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ১৫ জন  

স্টাফ রিপোর্টার / ১৪০ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে ফেইসবুকে কটুক্তি করে স্ট্যাটাস, পাল্টা স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ ব্যক্তি আহত হয়েছেন। উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাগেছে আমেরতল গ্রামের ফয়জুল হক ও তোতা মিয়া পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলমান।

পুর্ব বিরোধের জের ধরে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুই পক্ষের ছেলেরা এক পক্ষকে কটুক্তি করে ফেইসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে এই সংঘর্ষের সুত্রপাত ঘটেছে।

দেশীয় অস্ত্র নিয়ে প্রায় আধাঘন্টা ব্যাপী গ্রামের মাঠে সংঘর্ষে দুইপক্ষের ১৫ ব্যাক্তি আহত হয়েছেন। গুরুতর আহত জলাল মিয়া, ফয়জুল হক, সিরাজুল হক, আশিকুল ও জিল্লুল হককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা কৈতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন তালুকদার সংঘর্ষের বিষয়ে জানান, দুইপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তাদের বিরোধ নিয়ে একাধিক সালিশ বৈঠকও হয়েছে। বুধবার সকালে তাদের পুর্ব বিরোধের জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ছাতক থানার এস আই সৈয়দ গোলাম সারোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ