শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

দিরাইয়ের হাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলোয়ারের মাঝে জার্সি বিতরণ করেন সম্ভাব্য ধানের শীষের প্রার্থী অশোক তালুকদার

স্টাফ রিপোর্টার / ৩৩১ Time View
Update : শনিবার, ৭ জুন, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

ঈদ-উল আযহা উপলক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের হাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২২জন ফুটবল খেলোয়ারের মধ্য খেলার ড্রেস(জার্সি) বিতরণ করা হয়েছে।

 

 

শনিবার দুপুরে হাছিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২(দিরাই ও শাল্লা) আসনে বিএনপি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাবু অশোক তালুকদারের অর্থায়নে এই ড্রেস বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

সরমঙ্গল ইউনিয়ন পরিষদের সদস্য নরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে ও শাল্লা কলেজ ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সাগর সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্ভাব্য ধানের শীষের মনোনয়ন প্রত্যাশ অশোক তালুকদার।

 

অনুুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চরনারচর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আজিজুর রহমান,বিএনপি নেতা রসবিন্দু দাস,নগেন্দ্র দাস,লনী দাস,অজিত রায়,শান্ত রায়,নিখিল দাস,রাবানন্দ দাস ও সুখময় দাস প্রমুখ।

 

 

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও এই আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাবু অশোক তালুকদার প্রথমেই বিএনপির চেয়ারপার্সন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দিরাই ও শাল্লার সর্বস্তরের জনসাধারনকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানান। তিনি বলেন,ধর্ম যার যার হলেও বাংলাদেশ হচ্ছে সম্প্রতির একটি দেশ, এই দেশে সকল ধর্মের মানুষ একে অপরের পরিপূরক হয়ে দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করে আসছেন। তাই বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। যেখানে কোন বৈষম্য থাকবে না সেখানে সকল ধর্মবর্ণের মানুষ এবং দলমতের মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে। তিনি আরো বলেন,আগামী প্রজন্মের ছেলেদের মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা কোন বিকল্প নেই। কেননা খেলাধূলা একজন যুবককে স্পৃহা যোগায়। তাই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর একটি স্বনির্ভর আধুনিক বাংলাদেশ বির্নিমাণে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে এই আসনের সম্ভাব্য ধানের শীষের প্রার্থী অশোক তালুকদারসহ উপস্থিত নেতৃবৃন্দরা উপস্থিত ২২ জন ফুটবল খেলোয়ারের মাঝে জার্সি বিতরণ করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ