শিরোনাম
সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি । অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

ছাতক-আন্ধারীগাঁও ভায়া সুনামগঞ্জ সড়কের  দুইটি অংশ সুরমা নদীর ভাঙ্গনের কবলে 

স্টাফ রিপোর্টার / ২২৫ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

84

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে সুরমা নদীর ভাঙ্গনের ঝুঁকিতে পড়েছে ছাতক- আন্ধারীগাঁও ভায়া সুনামগঞ্জ সড়ক। সড়কের মল্লিকপুর সরকারের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাজারের পাশে শুরু হয়েছে তীব্র ভাঙ্গন। যা গত তিন চার দিনের ভাঙ্গনের ফলে সড়কের পাকা পর্যন্ত এসে গেছে ভাঙ্গন। এছাড়া মাছুখালী ব্রীজের এপ্রোচের পশ্চিমাংশ ভেঙ্গে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। যে কোন সময় সড়কটি ভেঙ্গে সুরমা নদীতে বিলীন হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

এ সড়কের মল্লিকপুর ও মাছুখালী অংশের নদী ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল সহ স্থানীয় বাসিন্দারা এবং সড়ক দিয়ে চলাচলকারী লোকজন সড়কের ভাঙ্গন এলাকা সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

২০২২ সালের বন্যায় এ সড়কটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জনগুরুত্বপূর্ণ এই সড়কটিতে সংস্কার কাজ শুরু হয় ২০২৪ সালের শেষার্ধে। এল জি ই ডি”র বাস্তবায়নে মেরামত কাজ চলমান থাকা অবস্থায়ই দেখা দিয়েছে নদী ভাঙ্গন। যেনো বিপদ পিছু ছাড়ছেই ছাতক-আন্ধারীগাঁও ভায়া সুনামগঞ্জ সড়কটির। এদিকে নতুন সংস্কার কাজের বিভিন্ন অংশেও ফাটল সৃষ্টি হয়েছে এবং ধ্বসে যাচ্ছে।

ছাতক উপজেলা প্রকৌশলী মো.রফিকুল ইসলাম এ ব্যাপারে জানান, সড়কের মল্লিকপুর ও মাছুখালী অংশের নদী ভাঙ্গনএলাকা পরিদর্শন করা হয়েছে। অতি দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ