শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন

ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল

স্টাফ রিপোর্টার / ৯১ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

খুলনা প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নিরাপদ নৌ-যাত্রা নিশ্চিত করতে মোংলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদী ও ঘাট এলাকায় বিশেষ টহল ও নিরাপত্তামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় বুধবার (৪ জুন) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মোংলা, খুলনার রূপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের শরণখোলা ও সাতক্ষীরার কৈখালীসহ গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাটগুলোতে কোস্ট গার্ডের পৃথক টিম টহল দিচ্ছে। তারা মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি, বোট ও নৌযানে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ নানা নিরাপত্তামূলক পদক্ষেপ নিয়েছে। কোস্ট গার্ড সদস্যরা জানান, যাতে কোনো দুষ্কৃতিকারী নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করতে না পারে, সেজন্য তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোস্ট গার্ড বিসিজিএস স্বাধীন বাংলা জাহাজের নেভিগেশন কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ বলেন, ‘আমরা বুধবার সকাল থেকে মোংলা বন্দর, সুন্দরবন সংলগ্ন নদী এলাকা ও খেয়া ঘাটে বিশেষ টহল কার্যক্রম চালাচ্ছি, যা ঈদ পরবর্তী সময়েও অব্যাহত থাকবে।’কোস্ট গার্ড জানিয়েছে, ঈদের সময় যাত্রীসাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দিন-রাত ২৪ ঘণ্টা তারা দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ