শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

ছাতক সীমান্ত দিয়ে পুশইন ১৬ নাগরিককে পরিবার ও স্বজনের কাছে হস্তান্তর  

স্টাফ রিপোর্টার / ৯২ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র পুশইন করা ১৬ জন নাগরিককে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গত শনিবার (৩১ মে) সকালে আমেরতল জাহানারা বেগম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে থাকা ৫ পরিবারের১৬ জনকে তাদের নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় প্রতি পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা করে সহযোগিতা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। বিজিবি কর্তৃক আটক, উপজেলা প্রশাসনের আশ্রয়ে থাকা ১৬ নাগরিকদের বাড়ি কুড়িগ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে তাদের পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা হয়েছে। পরে আশ্রয়ে থাকা আটক ১৬ জনের পরিবার ও আত্মীয়দের সাথে যোগাযোগ করে তাদের স্বজন ও পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হয়। গত ২৮ মে ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াকোট বিওপির অধীনস্থ ছনবাড়ি সীমান্ত দিয়ে ১৬ জন নাগরিককে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। বিএসএফ এর পুশইন করা ১৬ জনকে বিজিবি আটক করে বিকেলে ছাতক থানায় হস্তান্তর করেছে। তাদের মধ্যে পুরুষ ৫ জন, মহিলা ৫জন, ছেলে ৪ জন ও মেয়ে ২জন রয়েছে।তারা সবাই কুড়িগ্রাম জেলার ৫ টি পরিবারের সদস্য। উপজেলা প্রশাসন ও পুলিশের দায়িত্বে ৫ পরিবারের ১৬ সদস্যকে স্থানীয় একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬ জনের থাকা, খাওয়া, ওষুধ ও পরিধেয় কাপড়ের ব্যবস্থা করে দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, আমাদের প্রতিনিধিকে জানান, থানা পুলিশের হেফাজতে রাখা পুশইন ১৬ জনকে তাদের পরিবার ও আত্মীয়দের সনাক্তের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে


এই ক্যাটাগরির আরো সংবাদ