শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

নড়াইলে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো জাতীয় মানের শিশু অলিম্পিয়াড-২০২৫।

স্টাফ রিপোর্টার / ১৭৯ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

নড়াইল, প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় মানের শিশু অলিম্পিয়াড। ৩১ মে ২০২৫ শনিবার স্থানীয় লক্ষ্মীপাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘ নড়াইল চাইল্ড ফোরাম -এনসিএফ এর ব্যানারে সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১ম আঞ্চলিক শিশু অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এনসিএফ -এর প্রধান নির্বাহী বেলাল সানি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ( অব.)কাজী ইবনে হাসান। বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোঃরাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল ইমরান শেখ।

প্রায় শত জন শিশু শিক্ষার্থীর অংশগ্রহণে দিনভর এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় অলিম্পিয়াডটি। একটি লিখিত পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের মেধা যাচাই করা হয়। বিজয়ী ৩ জনকে প্রদান করা হয় ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার অনুষ্ঠানে ছিল একটি উন্মুক্ত প্রতিযোগিতা। যেখানে শিশুরা কবিতা আবৃত্তি, গান এবং একক অভিনয়ের মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরে।

এছাড়া নড়াইলে শিশু সংগঠক হিসেবে মির্জা গালিব সতেজ (প্রতিষ্ঠাতা, সভাপতি- স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন) এবং মোঃ সবুজ সুলতান (প্রতিষ্ঠাতা, পরিচালক- মনিকা একাডেমি, নড়াইল) কে সামাজিক অঙ্গনে বিশেষ ভূমিকা রাখায় এনসিএফ সম্মাননা-২০২৫ প্রদান করা হয়। আগামীতে এনসিএফ -এর কাছ থেকে আরো ভালো ভালো উদ্যোগ মানুষ আশা করে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ