শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

ড্যাব জামালপুরের আয়োজনে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার / ১৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

73

স্টাফ রিপোর্টার:

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জামালপুর জেলা শাখার আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে পবিত্র কোরআনখানি, স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

ড্যাব জামালপুরের আহবায়ক ডাঃ আহম্মদ আলী আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জামালপুর জেলা শাখার সদস্য সচিব ডাঃ তারিকুল ইসলাম রনি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ